কোপাইয়ে তলিয়ে গেলো নাবালক
দি নিউজ লায়ন ; মিউজিক ভিডিওর শুটিং শেষ করে কোপাইয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল এক নাবালক কোনক্রমে রক্ষা আরও 4 জনের। বৃহস্পতিবার বীরভূমের শান্তিনিকেতন থানার গোয়ালপাড়ায় কোপাই নদীর পাড় সংলগ্ন এলাকায় একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন পাঁচজন।
শুটিং শেষ হওয়ার পর এক স্কুলপড়ুয়া সহ পাঁচজন কোপাই নদী তে নামে। আচমকাই জলের তোড়ে ডুবতে শুরু করে তারা। স্থানীয়দের চেষ্টায় চার জনকে উদ্ধার করা গেলেও নাবালক শেখ অমন নদীর জলে ভেসে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী ও শান্তিনিকেতন থানার পুলিশ।
শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে শেষ খবর পাওয়া অবধি চোদ্দো বছরের ওই নাবালকের দেহ খুঁজতে ইতিমধ্যে ডুবুরি নামানো হয়েছে যদিও হদিস মেলেনি শেখ অমনের।

Post a Comment