ঝেঁপে আসছে বৃষ্টি
দি নিউজ লায়ন ; অস্বস্তিকর গরম থেকে স্বস্তির খবর শোনাল আলিপুর হাওয়া অফিস। প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা সহ বিভিন্ন জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই
ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে হাওড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক
বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
রয়েছে। এর ফলে এক ধাক্কায় কিছুটা হলেও কমতে পারে অস্বস্তিকর এই পরিস্থিতি।

Post a Comment