ফুসফুসে স্টেজ-৩ ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত'
ফুসফুসে স্টেজ-৩ ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত'। চিকিৎসার জন্য অবিলম্বে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছেন বলে খবর। দিন কয়েক আগে তীব্র শ্বাসকষ্ট নিয়ে মুম্বই-এর লীলাবতী হাসপাতালে ভর্তি হলে সকলেই ধরে নিয়েছিলেন সম্ভবত করোনা সংক্রমিত তিনি। পরে অবশ্য তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
সোমবার দুপুরেই তাকে মুক্তি দেওয়া হয়েছিল হাসপাতাল থেকে। লীলাবতী হাসপাতালেই তার যাবতীয় পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবারই সেই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে ফুসফুসে ক্যানসারের কথা জানতে পারেন ডাক্তাররা।এরপর, বুধবার বিকেলেই সঞ্জয় দত্ত নিজেই টুইট করে কাজ থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন।
বলিউড অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ক্যান্সার ধরা পড়ার খবরে সঞ্জুবাবা একেবারে বিধ্বস্ত। বাচ্চাদের নিয়ে খুবই চিন্তিত তিনি। তবে তারা এই মুহূর্তে দুবাই-এ তাদের মায়ের সঙ্গে রয়েছে। তাদের কীভাবে এই দুঃসংবাদ দেবেন, তা নিয়ে খুবই উদ্বেদে আছেন সঞ্জয় দত্ত। তবে ডাক্তাররা তাঁকে জানিয়েছেন ফুসফুসের স্টেজ-৩ ক্যান্সারের নিরাময় হয়। তার জন্যই তিনি সময় নষ্ট না করে মার্কিন মুলুকে পারি দিচ্ছেন বলে জানা গিয়েছে।

Post a Comment