অসুস্থ হুনুমান উদ্ধার করল বনদপ্তর
দি নিউজ লায়ন ; বাড়ির পাঁচিল থেকে অসুস্থ একটি হনুমান কে উদ্ধার করল বনদপ্তর। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের ১২ নম্বর ওয়ার্ডের ডাকঘর দোকান তলা পাড়ায়। স্থানীয় লোকজনের কথা অনুযায়ী, বুধবার বিকেল চারটে নাগাদ গাছ থেকে হঠাৎ পড়ে যাই হনুমান টি। তারপরে কোনরকমে পাঁচিলের উপরে উঠে আর নামতে পারিনি।
প্রাথমিকভাবে অনুমান করা যাই। হনুমানটি গাছ থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত লেগেছে যার কারণে অন্যত্রে যাওয়া সম্ভব হয়নি হনুমান টির।
পরে এলাকার স্থানীয় লোকজন বনদপ্তর এ কৃষ্ণনগর অফিসে খবর দিলে আজ রাত দশটা নাগাদ কৃষ্ণনগর রেঞ্জারের নির্দেশে বনদপ্তর এর কর্মী এসে হনুমানটি খাঁচা বন্দি করে নিয়ে যায় চিকিৎসার জন্য।

Post a Comment