চেয়ার বোঝাই লরি উল্টে বিপত্তি - The News Lion

চেয়ার বোঝাই লরি উল্টে বিপত্তি




দি নিউজ লায়ন ;   লকডাউন চলাকালীন প্লাস্টিকের চেয়ার বোঝাই একটি লরি উল্টে গিয়ে বিপত্তির সৃষ্টি হয় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন সরদার পাড়া এলাকায় রাজ্য সড়কে।




জানা যায়, এই দিন ভোরে পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণনগর গামী চেয়ার বোঝাই একটি লরি  রাজ্য সড়কের উপর পথের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।




 তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.