নকল সরষের তেলের কারখানা হদিশ, আটক ২ - The News Lion

নকল সরষের তেলের কারখানা হদিশ, আটক ২





দি নিউজ লায়ন ;   নকল সরষের তেলের কারখানা হদিশ, ভেজাল তেল, স্টিকার উদ্ধার, আটক ২। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার সংগ্রামপুর এলাকার ঘটনা। বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানা ভেজাল সরষের তেলের কারখানায় হানা দিলো। সেখান থেকে বারোশো লিটার সরষের তেল উদ্ধার। 



অভিযোগ, নামি কোম্পানির স্টিকার লাগিয়ে সরষের তেল কারবারি চালাতো জাল ব্যবসায়ীরা। সেই নকল তেল যেতো  রাজ্যের বিভিন্ন প্রান্তে। বসিরহাটের  সংগ্রামপুর ব্যবসায়ী প্রভাত কুন্ডু ও তার ভাই প্রসেনজিৎ কুণ্ডু বসিরহাট তেতুলিয়া রোড এর পাশে একটি মুদিখানার দোকান খুলে তার আড়ালে ভেজাল সরষের তেলের দামি কোম্পানি স্টিকার লাগিয়ে কারবারি চালাতো রাজ্যজুড়ে। এমনটাই অভিযোগ উঠেছে। 




গোপন সূত্রে পুলিশের কাছে খবর গেলে  বুধবার বিকেল পাঁচটা নাগাদ বসিরহাট থানার পুলিশ এসে ভেজাল তেলের কারখানা সিল করে দেয়। ওই   অবৈধ কারখানা থেকে বারোশো লিটার সরষের তেল উদ্ধার করে। সেই সঙ্গে নামী কোম্পানির স্টিকার উদ্ধার করে। 




 ওই ভেজাল সরিষার তেল কারখানার দুজন ব্যবসায়ীকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে এর পিছনে বড়ো কোনও চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। ওই ব্যবসায়ীর পরিবারের বক্তব্য আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্বেও আমাদের কারখানা সিল করে দিয়ে প্রচুর তেলের ব্যারেল নিয়ে গেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.