পুরুলিয়ার জঙ্গলে দুই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার - The News Lion

পুরুলিয়ার জঙ্গলে দুই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার




দি নিউজ লায়ন ;   একটি গাছের ডালে দুই স্কুল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানার রতিয়াকোচা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতরা হল অম্বিকা মুর্মু (১৫) ও সুরজমনি কিস্কু(১৬)। অম্বিকার বাড়ী রতিয়াকোচার ডোমগড়িয়া পাড়ায় ও সুরজমনির বাড়ী রতিয়াকোচার ডুঙ্গরিপাড়ায়। তারা দুই জনেই স্থানীয় একটি স্কুলের দশম শ্রেনীর ছাত্রী।



স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে,বৃহস্পতিবার সকালে রতিয়াকোচার ডোমগড়িয়া পাড়ার অদুরে একটি জঙ্গলের গাছের ডালে দুই জনকে ঝুলতে দেখেন গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বোরো থানার পুলিশ। গাছের ডাল থেকে দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠায়।



 ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানাগিয়েছে, তারা দুই জনেই খুব ভালো বন্ধু ছিলো।প্রাথমিক স্কুল থেকে হাইস্কুলেও একই ক্লাসে পড়তো।



 একে অন্যের বাড়ীতে যাওয়া আসা ছিলো। এমনকি একে অন্যের বাড়ীতে থেকেই পড়াশুনা করতো।দুইজনেই স্থানীয় স্কুলের দশম শ্রেনীর ছাত্রী।গত মঙ্গলবার থেকে তারা দুই জনেই নিখোঁজ ছিলো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.