মাঝ আকাশে সংঘর্ষে দুটি মার্কিন ড্রোন বিধ্বস্ত - The News Lion

মাঝ আকাশে সংঘর্ষে দুটি মার্কিন ড্রোন বিধ্বস্ত




দি নিউজ লায়ন ;   সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে মাঝ আকাশে  সংঘর্ষে দুটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের ফলে ড্রোন দুটিতে আগুন ধরে যায় এবং ভূপাতিত হয়।




জানা যায়,  গত মঙ্গলবার মার্কিন দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।স্থানীয় সূত্রগুলো বলছে, বিধ্বস্ত দুটি ড্রোনের একটি ‘এমকিউ-নাইন রিপার’ মডেলের। এটি সাধারণত হামলার কাজে ব্যবহার করা হয়। তবে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতা চালানোর সক্ষমতাও রয়েছে এই ড্রোনের। এবং অপরটি ‘ইউএভি’ মডেলের।



সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরস্পরের মধ্যে সংঘর্ষে ড্রোন দুটিতে আগুন ধরে যায় এবং পরবর্তী সময়ে সেগুলো মাটিতে ভেঙে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.