অযোধ্যায় রাম মন্দিরের সেবায় নিয়োজিত ছিলেন তিন মুসলিম
দি নিউজ লায়ন ; অযোধ্যায় রাম মন্দিরের সেবায় নিয়োজিত বেশ কয়েকজন মুসলিম। জানা যায়,
গত দু’দশকে ঝড়-বৃষ্টিপাত থেকে রামজন্মভূমিকে রক্ষা করে
গিয়েছে লোহার কাঁটাতার৷ আর এই তারের রক্ষার জন্য পিডব্লিউডি বিভাগকে সাহায্য নিতে
হয়েছে আবদুল ওয়াহিদের৷ ৩৮ বছর বয়সী আবদুন ওয়াহিদ পেশায় ওয়েল্ডার এবং দৈনিক
২৫০টাকার হিসাবে মন্দিরের সুরক্ষার দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের কাঁধে৷
এছাড়া রয়েছেন সাদিক আলি। তিনি কুর্তা,
সদরি (উত্তরপ্রদেশে বহু ব্যবহৃত জ্যাকেট),
পাগড়ি, প্যান্ট সেলাই করেন৷ এই সাদিক আলির কাছেই এখন গর্বের
কারণ হয়ে দাঁড়িয়েছে রামজন্মভূমি, কারণ ‘রামলল্লা’ বা শিশু রামের পোশাক তৈরির দায়িত্ব তাঁকে দিয়েছেন
মন্দিরের প্রধান পুরোহিত৷
আলির বন্ধু মেহবুব সবথেকে প্রথমে ১৯৯৫সালে রামজন্মভূমিতে
সীতাকুণ্ডের কাছে কমিউনিটি কিচেন-এ জলের ব্যববস্থা করার জন্য মোটর লাগিয়েছিলেন৷
তখন থেকেই শহরের বেশিরভাগ মন্দিরের বিদ্যুৎ সংযোগের কাজের দেখাশোনা মেহবুবই করেন৷এই
তিন মুসলিম এই মন্দিরের সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে যুক্ত৷

Post a Comment