রামমন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস উপলক্ষে হাওড়াতেও বিজেপির কর্মসূচী - The News Lion

রামমন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস উপলক্ষে হাওড়াতেও বিজেপির কর্মসূচী



দি নিউজ লায়ন ;   আজ অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস উপলক্ষে হাওড়াতেও বিজেপির পক্ষ থেকে ভোররাত থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। যেহেতু রাজ্যে আজ লকডাউন, তাই লকডাউন শুরুর আগেই বিজেপি কর্মীরা পথে নেমে পড়েন। দীপোৎসব পালন করেন তারা।

জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পুজোর অর্ঘ্য সাজিয়ে হাওড়ার রামরাজাতলায় রামের মন্দিরে পুজো দেন। মিষ্টি বিতরণ করা হয়। ভোররাত থেকেই আতসবাজি পোড়ানো হয়। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে রামরাজাতলায় রামের মন্দিরে ভোর চারটে থেকে সকাল ৬টা পর্যন্ত পূজার্চনা হয়। বিজেপির দাবি, সরকারি নির্দেশ আমরা মেনে চলব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.