সম্প্রীতির বার্তা দিয়ে ট্যুইট করলেন মমতা
দি নিউজ লায়ন ; অযোধ্যায় রামমন্দিরের ভুমি পুজোর দিন সকালেই সম্প্রীতির
বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সকালে টুইট করে মুখ্যমন্ত্রী দেশের সংহতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে আহ্বান
জানালেন।
বুধবার টুইটে
সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি
পুজো। ভূমি পুজোয় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাৎপর্যপূর্ণভাবে এদিনই মুখ্যমন্ত্রী সম্প্রীতি ও অখণ্ড ভারতের বার্তা দিয়ে টুইট
করলেন। বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন,‘হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান’‘একে অপরের ভাই-ভাই!’‘আমার ভারত মহান’‘মহান আমার হিন্দুস্তান!’

Post a Comment