সুশান্তের সঙ্গে নাচের ভিডিয়ো পোস্ট 'গলি বয়' অভিনেতার
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ২ মাস পর তাঁর সঙ্গে কলেজ জীবনের একটি পুরনো ভিডিয়ো শেয়ার করলেন সিদ্ধান্ত চতুর্বেদী। ভিডিয়োতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে 'চিকনি চামেলি' গানে নাচতে দেখা যাচ্ছে সুশান্তকে। তাঁদের পিছনে দাঁড়াতে দেখা যাচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে ভাইরাল হয়ে যায়।
সিদ্ধান্ত লিখেছেন, ''তখন কলেজে বি কম পড়ছিলাম। সঙ্গে CA (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) পড়ছিলাম। তখন একটি ন্যাশনাল টেলেন্ট হান্ট-এ অংশ নি। প্রতিযোগিতা আমি জিতেছিলাম, নেচেছিলাম আমরা দুজনে। এরপরই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।'' সিদ্ধান্ত আরও লিখেছেন, ''ওইদিন রাতে আমি এবং আমার পরিবার কেউই ঘুমতে পারিনি।
আমার নাম ধরে স্টেজে ডেকেছিলেন সুশান্ত সিং, ওয়াহ..। মা-বাবার মনে হল, ছেলের মধ্যে কিছু একটা তো প্রতিভা আছে। তারপরই ভাবলাম, সিএ ছেড়ে হিরো হওয়ার চেষ্টা করি। অনুমতি পেয়ে গেলাম। আমার প্রথম জয়। আর সেটাই আমার কেরিয়ারের শুরু।
Post a Comment