দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে অঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান - The News Lion

দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে অঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান





দি নিউজ লায়ন ;   আজ ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে অঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো।



তবে এবারের আয়োজন একটু অভিনব।বর্তমান সময়ে কোভিড 19 (করোনা) আতঙ্ক পরিস্থিতিতে ছোট্ট শিশুদের ক্ষেত্রে সাবধানতা বজায় রেখে এবার একত্রিত না হয়ে প্রত্যেকের বাড়িতেই পৌঁছে দেওয়া হলো অঙ্কনের যাবতীয় সরঞ্জাম এবং সেই অনুযায়ী তাদের শিল্পকলার বিচার পর্ব সম্পন্ন করে তাদের হাতে পুরস্কার সম্মাননা তুলে দেওয়া হলো।



এহেন অভিনব এই উদ্যোগকে গোটা বিধানসভা এলাকার অধিবাসীরা প্রশংসায় পঞ্চমুখ।এলাকার ছোট্ট ছোট্ট শিশুরাও অত্যন্ত খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.