গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় মৃত ৫৮ জন - The News Lion

গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় মৃত ৫৮ জন




দি নিউজ লায়ন ;   বাংলায় বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য   স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০৭৪ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৪৩২ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৭৭।



এদিন মৃত্যু হয়েছে ৫৮ জনের। মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ১৩ হাজার ৪৩২ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ২১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৬৪৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৮৩ হাজার ৮৩৬ জন।



 সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭৩.৯১ শতাংশ। করোনা টেস্টিং করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১২ লক্ষ ৮২ হাজার ৪৮৬ জনের। ৬৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে।  মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৮৪ শতাংশ।



সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায় আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৭৫৬। এদিন ৬৭১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৪১০৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১১০০৯। এদিন আক্রান্ত হয়েছেন ১৯০ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৯০ জন বেড়ে হয়েছে ৮৩২৩। হুগলিতে ১৭৭ জন বেড়ে আক্রান্ত ৫৩৭১ জন। এরপর তিন হাজারের উপরে রয়েছে মালদহ, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.