স্বাধীনতা দিবসে বস্ত্র বিতরণ মিনাখাঁর মোহনপুরে
দি নিউজ লায়ন ; সগৌরবে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হলো বসিরহাটের মিনাখা ব্লকের অন্তর্গত মোহনপুর অঞ্চলে। মোহন পুর অঞ্চল তৃনমূল কংগ্রেস নেতৃত্বর পক্ষ থেকে আয়োজন করা হয় এই উদযাপন। এদিনের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সামনে অঞ্চল তৃনমূল পার্টি অফিসে পতাকা উত্তোলন করেন অঞ্চল নেতৃত্বের পক্ষ থেকে তপন রায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল যুব সভাপতি তুহিন ভুইঞা, সাংগঠনিক তৃনমূল নেতৃ শুভলক্ষী প্রামাণিক, তনুশ্রী দাশ, রেখা মন্ডল, সুপ্রিয়া দাশ, সরস্বতী প্রামাণিক সহ একাধিক নেতা নেততৃ।
সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এদিন পতাকা উত্তোলনের সাথে সাথে এলাকার গরীব মানুষদের বস্ত্র বিতরন করা হয় অঞ্চল নেতৃত্বের পক্ষ থেকে। এদিন শতাধিক মানুষকে পেরনের শারী বিতরন করা হয়।
একই সাথে বহু মানুষকে মাস্ক বিতরণ করা হয়। পতাকা উত্তলনের পর দীর্ঘক্ষণ চলে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই সব এলাকার প্রায় জনা পঞ্চাশেক মানুষ বিজেপি, সিপিএম থেকে তৃনমূলে যোগদান করে। সব শেষে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে সমাপ্তি হয় অনুষ্ঠান।

Post a Comment