গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে আত্মঘাতী কিশোরী - The News Lion

গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে আত্মঘাতী কিশোরী




দি নিউজ লায়ন ;   নদীয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের রায়পাড়া এলাকায় ১৭  বছরের এক কিশোরী আজ সকাল দশটা নাগাদ ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে।



পরিবারের অন্য সদস্যরা তড়িঘড়ি দরজা ভেঙ্গে ওই কিশোরীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা যায় পরিস্থিতি স্থিতিশীল নয়। মুখ হাত বুক-পিঠ সহ শরীরের প্রায় সর্বাঙ্গ আগুনে ঝলসে যায়।



পারিবারিক সূত্রে জানা যায় মোবাইল ফোনে দীর্ঘক্ষন ব্যস্ত থাকে ওই কিশোরী, তাই বাড়ির আপত্তি। এ বিষয়ে প্রায়ই বকাবকি করে থাকেন পরিবারের সদস্যরা, অভিমানেই  আত্মহত্যার এই পথ বেছে নিয়েছেন কিশোরী বলেই প্রাথমিকভাবে মনে করছেন পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.