প্রেমিকার পরিবারের বিরুদ্ধে ছেলের আত্মহত্যার প্ররোচনার অভিযোগ বাবার
দি নিউজ লায়ন ; সোমবার পুলিশ প্রেমিকা ও প্রেমিকার বাবা ও মাকে নোটিশ পাঠিয়ে থানায় ডাক করলো জিজ্ঞাসাবাদ করার জন্য সায়ন হালদারের(২১) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে।উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা শ্যামল হালদার।
তার একমাত্র ছেলে সায়ন হালদার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে সায়ন হালদারের সঙ্গে প্রতিবেশী এক স্কুল ছাত্রীর সঙ্গে দীর্ঘ ছয় বছরের প্রেম ভালোবাসা ছিল।কিন্তু তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে সম্পর্কের অবনতি হতে থাকে এমনি অভিযোগ।ফলে দুজনের মধ্যে যোগাযোগ কমতে থাকে।
মানসিক ভাবে ভেঙে পড়ে সায়ন হালদার।গত ৭ জুলাই রাত সাড়ে ১২ টা নাগাত নিজের বাড়ির বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সায়ন হালদার।তার মৃত্যুতে বাবা শ্যামল হালদার এবং মা শোকে উন্মাদের মত হয়ে যায়।অবশেষে শোক কাটিয়ে ২ মাস পর গত ৩ আগস্ট পুলিশের দ্বারস্থ হয় মৃতের বাবা ও মা।মৃত্যুর পরোচনার অভিযোগ তুলে মথুরাপুর থানায় তারা অভিযোগ দায়ের করে।
ফলে পুলিশ ৩০৬/৩৪ এর মামলা রুজু করে তদন্ত শুরু করে।এদিকে এই ঘটনায় প্রেমিকা ও প্রেমিকার বাবা মা পলাতক।তাদের খোঁজ চলাচ্ছে পুলিশ।তবে পুলিশ একটি নোটিশ পাঠায় প্রেমিকার বাড়িতে।তারা যেন থানায় দেখা করে।
পুলিশ জানান গত ৭ জুলাই গলায় দড়ি দিয়ে এক যুবক আত্মহত্যা করলে,মৃতের পরিবারের সদস্যরা গত ৩ আগস্ট একটি অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment