সাপের ডিম ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; সাপের ডিম উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত চুনড়ি পাড়া রমেশ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের। গতকাল ওই স্কুলের শিক্ষক বেশ কয়েকটি সাপের ডিম লক্ষ্য করেন। এরপরে খবর দেওয়া হয় কৃষ্ণনগর বন বিভাগকে।
আজ সকালে কৃষ্ণনগর বনবিভাগের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় ওই সাপের ডিম গুলি। বনবিভাগের কর্মীরা জানান, এগুলি কি সাপের ডিম তা শনাক্ত করা যায়নি। প্রায় পনেরো থেকে কুড়ি টি সাপের ডিম পাওয়া যায় ওই প্রাথমিক বিদ্যালয় থেকে।

Post a Comment