করোনা আক্রান্ত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
দি নিউজ লায়ন ; করোনা ভাইরাসে
আক্রান্ত হলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা
গিয়েছে। প্রণব মুখোপাধ্যায় নিজেই টুইটারে
জানিয়েছেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা। শেষ কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে সেলফ
আইসোলেশনে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।
প্রণব লিখেছেন,
একটি পৃথক কারণে
হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারপর আজ পরীক্ষা করে দেখা গিয়েছে, তিনি করোনা আক্রান্ত। গত সপ্তাহে যাঁরা
তাঁর সংস্পর্শে এসেছেন,
তাঁদের আইসোলেশনে
যেতে এবং করোনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি।

Post a Comment