দি নিউজ লায়ন ; পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশে দক্ষিণ-পশ্চিম
মৌসুমী বায়ু সক্রিয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তথা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে
একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে।
সোমবার
হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে
মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। অতিভারী বৃষ্টি না হলও, মঙ্গলবার
উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি
জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আগামী
২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে
হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
Post a Comment