বেনাপোলে ভারতীয় ওষুধসহ বাংলাদেশি যুবক আটক - The News Lion

বেনাপোলে ভারতীয় ওষুধসহ বাংলাদেশি যুবক আটক





ঢাকা প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও মোটরসাইকেলসহ বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবকের নাম নাজমুল ইসলাম (২৩)। সে সাদিপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।



বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন একজন পাচারকারী বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধের একটি চালান নিয়ে সাদিপুর রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে।



এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও একটি মোটরসাইকেলসহ নাজমুলকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।জব্দকৃত ওষুধের মূল্য তিনি লাখ টাকা বলে জানা এ বিজিবি কর্মকর্তা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.