রহস্যের আর এক নাম কি মুকুল রায়? জানুন বিস্তারিত - The News Lion

রহস্যের আর এক নাম কি মুকুল রায়? জানুন বিস্তারিত




দি নিউজ লায়ন ; মুকুল রায় ২০২১ বিধানসভা নির্বাচনের আগে কি করবেন তা নিয়ে প্রতিদিনই নতুন করে ধন্দ তৈরি হচ্ছে। এবারে ফের তিনি ধন্দ তৈরি করলেন অমিত শাহের তলব নস্যাৎ করে। কয়েকদিন আগে মুকুল রায় জানান, তিনি বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন। অযথা তাঁকে নিয়ে মনগড়া গল্প তৈরি করা হচ্ছে। বিজেপির কারও সঙ্গে তাঁর কোনও দূরত্ব তৈরি হয়নি।


এরপর অমিত শাহ তাঁকে ফের তলব করেন বলে জানা যায়। তারপরই শোনা যায় মুকুল রায় অমিত শাহের ডাকে শুক্রবার রাতেই দিল্লি উড়ে যাবেন। ফলে ফের মুকুল রায়ের নতুন পদ পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু শনিবার দেখা যায় তিনি দিল্লি উড়ে যাননি। মুকুল জানান সোমবার তিনি দিল্লি যাবেন। তিনি জানিয়ে দেন, অমিতজির সঙ্গে বৈঠকের কোনও কর্মসূচি নেই। তিনি নিতান্তই ব্যক্তিগত কাজে দিল্লি যাচ্ছেন এবার।


কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানকে উপেক্ষা করে তিনি কেন দিল্লি গেলেন না তা নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। মুকুল রায় কী করবেন, তা এখন অজানা ঠেকছে বিজেপির কাছেও। বিজেপিকে উপেক্ষা নাকি সংবাদমাধ্যমের কাছে ধন্দ তৈরি করছেন, সেটা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.