মমতা বন্দ্যোপাধ্যা শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পাঠিয়েছেন - The News Lion

মমতা বন্দ্যোপাধ্যা শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পাঠিয়েছেন



মমতা বন্দ্যোপাধ্যা শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পাঠিয়েছেন। কলকাতা থেকে সেই বার্তা এসেছে ঢাকায়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শ্রদ্ধেয়া শেখ হাসিনা জী, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’









তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আযহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভৌগলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরের বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি।শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও শ্রী-বৃদ্ধি কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.