করোনা চিকিৎসা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার - The News Lion

করোনা চিকিৎসা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার





দি নিউজ লায়ন ; পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করোনা রোগীদের চিকিৎসা, সেরে যাওয়ার পর ওষুধের ব্যবহার এবং সতর্কতা মূলক ব্যবস্থা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করলো। নতুন নির্দেশিকা জারি করে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন প্রোটোকল বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।



এই নতুন নির্দেশিকায় করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় কোনও প্রকারভেদ রাখা যাবে না বলে নিশ্চিত করা হয়েছে। এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, করোনা চিকিৎসার জন্য ওষুধের ব্যবহার সম্পর্কে নির্দেশিকা বলেছে যে, হাইড্রোক্সিক্লোরোকুইন ক্লিনিকাল রিকভারির উপর কোনও প্রভাব ফেলে না। এটি নির্বাচিত ক্ষেত্রে চিকিৎসকরা ব্যবহার করে উপকার পান।



তবে এর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন- রক্তাল্পতা, লিভার ফাংশন টেস্টে প্রভাব ফেল। কিডনির তীব্র ক্ষতে করে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলিকে মাথায় রেখে জরুরি পরিস্থিতিতে কেবল ব্যবহার করা যেতে পারে ওই ওষুধ। মাঝারি লক্ষণযুক্ত রোগী এবং অক্সিজেনের প্রয়োজনীয়তা থাকা রোগীর ক্ষেত্রে গাইডলাইনে বলা হয়েছে মিথাইলপ্রেডিনিসোলোন এবং ডেক্সামেথাসোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।



সংক্রমিত রোগীদের স্টেরয়েড ব্যবহার সত্ত্বেও যদি অক্সিজেনের প্রয়োজন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, তবে তাদের কনভালসেন্ট প্লাজমা ব্যবহারের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.