নবনিযুক্ত লিডার ইন চার্জকে সম্বর্ধনা - The News Lion

নবনিযুক্ত লিডার ইন চার্জকে সম্বর্ধনা





দি নিউজ লায়ন ;    বসিরহাট উত্তর বিধানসভার নবনিযুক্ত লিডার ইন চার্জক দীপেন্দু বিশ্বাসকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হলো হাসনাবাদ ব্লকের অন্তর্গত নিউ সোনালি গেমস ক্লাবের পক্ষ থেকে।




 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এ টি এম আব্দুল্লাহ (রনী), হাসনাবাদ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি এস্কেন্দার গাজী, মুরারীশাহ অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি আখের আলি , আমলানি অঞ্চল তৃনমূল কংগ্রসের সভাপতি আসলাম গাজী সহ একাধিক নেতা নেতৃত্ব।




দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এদিন বিকালে এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।




এদিনের অনুষ্ঠানে দলের লিডার ইনচার্জের ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উপস্থিতিতে ক্লাবকর্তা থেকে শুরু করে দলীয় কর্মীরা স্বাভাবিক ভাবেই আনন্দিত।




এদিনের সভা থেকে বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এ টি এম আব্দুল্লাহ বলেন দেশের স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহীদরা নিজের জীবনটা দিয়েছিলেন তারা কিন্তু কেউ জাতপাত দেখে কোনো সম্প্রদায়, কোনো ধর্ম, কোনো বর্ন দেখে জীবন দেয়নি।





তারা তাদের জীবন বিসর্জন দিয়েছিলো দেশের স্বাধীনতা অর্জনের জন্য। আর আজকের ভারতবর্ষে আমরা দেখছি একটা বিভেদ, একটা সাম্প্রদায়িক উস্কানি আজকে ভারতের আকাশ বাতাশকে বিষাক্ত করে তুলেছে। অন্যদিকে ফুটবলার দীপেন্দু বিশ্বাস সব রকম ভাবে ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.