শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৬৩ হাজার ৪৮৯ জন
দি নিউজ লায়ন ; দেশে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৬৩
হাজার ৪৮৯ জন, এই সময়ের
মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯৪৪ জনের। নতুন করে
সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৯
হাজার ৬৮২ তে। এরমধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪ টি।
সুস্থ হয়ে উঠেছেন মোট ১৮ লক্ষ ৬২ হাজারের বেশি মানুষ। দেশজুড়ে মৃত্যু বেড়ে
দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৮০ জনের।
স্বাধীনতার দিন মোদী লালকেল্লা থেকে
জানিয়েছেন, দেশেই তৈরি
হচ্ছে ভ্যাক্সিন। বর্তমানে তিনটি ভ্যাক্সিন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এখন অপেক্ষা
শুধু গ্রিন সিগন্যালের।
তিনি
বলেছেন,
আত্মনির্ভর ভারতে দেশের মধ্যেই তৈরি হচ্ছে
করোনা ভাইরাসের তিনটি ভ্যাকসিন। যা টেস্টিং-এর পর্যায়ে আছে। যত তাড়াতাড়ি
বিজ্ঞানীরা সবুজ সংকেত দেবেন তত তাড়াতাড়ি ভ্যাকসিনের উৎপাদন শুরু করবে ভারত।
প্রচুর পরিমানে ভ্যাক্সিন উৎপন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে
মাত্র এক মাসের মধ্যেই হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক মানব
দেহে ‘কোভ্যাক্সিন’-এর প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ করেছে। ভারত বায়োটেকের
কর্ণধার কৃষ্ণা এল্লা জানিয়েছেন, তাঁদের প্রতিষেধকের প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ
হয়েছে।

Post a Comment