বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দাবিতে সরব হলো ভারতও
দি নিউজ লায়ন ; বিশ্বব্যাপী সব দেশের কাছেই যেন
করোনা ভ্যাকসিন পৌঁছে যায়। এমনটাই দাবি জানালো আন্তর্জাতিক ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি। এই দাবির স্বপক্ষে সুর চড়িয়েছে ভারতও।
অর্থনৈতিক ভাবে দুর্বল ৯২টি দেশে করোনা ভ্যাকসিন পৌঁছানের জন্যই এই দাবি বেশি
জোরালো।
করোনা ভ্যাকসিন যেসব দেশে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে এর সাশ্রয়ী ও
নায্য বণ্টন নিশ্চিতের প্রয়োজনীয়তার বিষয়ে সরব গ্যাভি। এর আগে একটি অনুষ্ঠানে করোনার সম্ভাব্য ভ্যাকসিনগুলোর সার্বজনীন
ভাবে বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, সে
বিষয়ে ব্রিফ করেছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার টীকা, ভ্যাকসিন
ও বায়োলজিক্যালসের পরিচালক কেট ও ব্রায়েন এবং গ্যাভির ব্যবস্থাপনা পরিচালক
ম্যারি-অ্যাঞ্জে সারাকা-ইয়াও।
প্রতিটি দেশের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে দিতে
গ্যাভি গঠন করেছে কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট। এই বিষয়ে গ্যাভি আন্তর্জাতিক স্তরে তহবিলে টাকা সংগ্রহ করছে। এখন
ওপর্যন্ত ৬০০ মিলিয়ন সংগ্রহ হয়েছে। চিহ্নিত ৯২টি দেশের সবকটিতে ভ্যাকসিন পৌঁছাতে
লাগবে ২ বিলিয়ন ডলার।

Post a Comment