তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হল বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা - The News Lion

তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হল বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা




দি নিউজ লায়ন ;   তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হল বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলাম। বৃহস্পতিবার রাতে লাভপুর থানার পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে মনিরুল ইসলামের দাদাকে। লাভপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত চৌঠা জুলাই লাভপুর থানার ভাটরা গ্রামে সহদেব বাগদি নামে এক তৃণমূল কর্মী খুন হন ।



2010 সালে বালি ঘাটের সমস্যা মেটাবার জন্য তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা মনিরুল ইসলাম এবং তার দাদা আনারুল ইসলামের বিরুদ্ধে তিন ভাইকে খুনের অভিযোগ উঠেছিল।



দুটি খুনের মামলায় যুক্ত থাকার অভিযোগে লাভপুর থানার পুলিশ বর্তমান বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামকে গ্রেফতার করে।  শুক্রবার বোলপুর আদালতে পাঠালে বিচারক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.