৪০০ কোটি টাকার সিনেমায় রামের সীতা কে হবেন তাই নিয়ে জল্পনা - The News Lion

৪০০ কোটি টাকার সিনেমায় রামের সীতা কে হবেন তাই নিয়ে জল্পনা



বাহুবলী আসছেন এবার রাম হয়ে। প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত হবে ‘আদিপুরুষ’ নামের সিনেমাতেই রাম চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।   এদিকে সূত্রের খবর, দক্ষিণের নায়িকা কীর্তি সুরেশই হতে যাচ্ছেন ‘আদিপুরুষ’-এর নায়িকা।




সর্বশেষ ‘পেঙ্গুইন’ দিয়ে দর্শক মাতানো এ অভিনেত্রীকেই রামের সীতা হিসেবে দেখা যাবে।গেল ১৮ আগস্ট ইনস্টাগ্রামে এ অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’।



 তবে সিনেমাটিতে তার বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে কিছুই বলেননি তিনি।  জানা গেছে, ছবির পরিচালক ওম রাউত দিন কয়েক আগেই মোবাইলে কীর্তিকে এ ছবির প্রস্তাব দিয়েছেন। সীতা চরিত্রের কথা শুনে নায়িকা অভিনয় করতে সম্মতিও দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে কীর্তির নাম।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.