অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার যুবক
দি নিউজ লায়ন ; তৃনমূল যুব কংগ্রেসের
সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সামাজিক মাধ্যম ফেসবুকে
কুরুচিকর মন্তব্য করায় এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম রিজু দাস।
বাড়ি, উত্তর ২৪ পরগনা জেলার হাবরা ডহরথুবা এলাকায়।
অভিযোগ, বছর চব্বিশের রিজু দাস
সামাজিক মাধ্যমে অশ্লীল ভাষার পোস্ট করেন।
বিষয়টি নিয়ে হাবরা বানীপুর এলাকার এক
বাসিন্দা তথা তৃনমূল কর্মী দীপঙ্কর শীল
অভিযুক্ত যুবকের নামে হাবরা থানায় লিখিত
অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাবরা
থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।

Post a Comment