ঠাকুর ঘরের সঠিক নিয়ম - The News Lion

ঠাকুর ঘরের সঠিক নিয়ম



১। ঠাকুরঘরটিতে যেখানে মূর্তি রাখা হবে , তার ওপর যেন কোনও রকমের তাক বা কোনও সেল্ফ না থাকে। তাহলে তা গৃহস্থের পক্ষে খুব একটা ভালো হয় না।

২। শোওয়ার ঘরে কিছুতেই রাখা যাবে না ঠাকুর দেবতার মূর্তি। সেখানে বা শোওয়ার ঘরের আশপাশেও প্রতিষ্ঠা করা যাবে না ঠাকুর। এমনই জানাচ্ছে বাস্তুশাস্ত্র।

৩। ঠাকুর ঘরে মূর্তির আকার বেশি বড় না রাখাই ভালো। এমনই দাবি বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের। শাস্ত্র মতে ঠাকুর ঘরে রাখা ৯ থেকে ২ ইঞ্চির হওয়ার শুভফল দায়ক।




৪।  সিংহাসনে লক্ষ্মীকে সবসময় লাল কাপড়ের উপর বসিয়ে রাখুন। সেটি যেমন মূর্তিই হোক। পিতলের হোক বা মাটির মূর্তি, এই নিয়মটি মেনে চলুন সব সময়। ফলে আপনার এবং আপনার পরিবারের উপর সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকব।   

৫। লক্ষ্মী গনেশ পাশাপাশি রাখলে সব সময় লক্ষ্মীকে গনেশের বাম পাশে রাখার চেষ্টা করবেন। দিক সর্বদা বাস্তুর উপর প্রচন্ড প্রভাব ফেলে। তাই এই ব্যাপারটি ভুল হলে চরম বিপদ হতে পারে।   


.৬। হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পাতা দিয়ে ভগবানের আরাধনা করলে ঠাকুর ঘর শুদ্ধ হয়। এর ফলে আপনার বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে। এই পাতার প্রভাবে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারেনা। আপনার বাড়িতে কোন সমস্যা থাকলে তা দূরে সরে যায়।



.৭।  প্রদীপ জ্বালালে আপনার বাড়িতে শুভ শক্তির প্রভাব বাড়ে। তাই প্রতিদিন সকালে উঠে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালান। ঠাকুর ঘর সব সময় আলোকিত রাখা দরকার। তাহলে আপনার বাড়িকে অনেক পজিটিভ শক্তি ঘিরে রাখবে। 

 ৮।  আপনি বাড়িতে লক্ষ্মী গনেশের মূর্তি যদি রাখেন তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে গনেশের শুঁড় যেন কখনোই লক্ষ্মীর দিকে না থাকে। এক্ষেত্রে হতে পারে চরম অমঙ্গল। তাই সব সময় চেষ্টা করবেন এই কথাটি মাথায় রাখার।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.