অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার - The News Lion

অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার





দি নিউজ লায়ন ;    এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ  উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়নার মিরেপোতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তি সেহারা গ্রাম পঞ্চায়েতের মিরেপোতা বাজারে বেশ কিছু দিন ধরে একটি ধাবায় কাজ করতো। সোমবার সকালে বাজারের একটি ফাঁকা বাড়ির ওপরে লোহার রডে  থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।





রায়না থানার সেহারা বাজার পুলিশ ফাঁড়ি তে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির এখনো পর্যন্ত সঠিক ভাবে কোন পরিচয় পাওয়া যায় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.