কোচবিহারে বিজেপিতে ভাঙ্গন - The News Lion

কোচবিহারে বিজেপিতে ভাঙ্গন




দি নিউজ লায়ন ;   কোচবিহারে বিজেপিতে ধাক্কা। সোমবার 500 কর্মী- সমর্থক নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন যুব মোর্চা সভাপতি তথা জেলা সম্পাদক শৈলেন্দ্রপ্রসাদ সাউ। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহারে তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল নেতৃত্ব।




তৃণমূলে যোগদানের পর শৈলেন্দ্র প্রসাদ অভিযোগ করেন,বিজেপিতে দলীয় বঞ্চনার শিকার হচ্ছেন তিনি। সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও দল তাকে এক ঘরে করে রেখেছিল। কোনোভাবেই তিনি কাজ করতে পারছিলেন না। দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে তার অভিযোগ, বিজেপিতে স্বৈরতন্ত্র চলছে।




 দলের শীর্ষ নেতৃত্ব স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে চলছেন। তাই বিজেপি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল জেলা সভাপতি পার্থ প্রতিম রায় জানান, শৈলেন্দ্র প্রসাদ সাউ তৃণমূলে যোগদান করার ফলে কোচবিহারে শহরাঞ্চলে দলের ক্ষমতা যথেষ্টই বৃদ্ধি পেল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.