দেশবিরোধী মন্তব্য, গ্রেফতার এক ছাত্র
দি নিউজ লায়ন ; স্বাধীনতার দিবসের দিন নিজের ফেসবুক একাউন্ট থেকে দেশবিরোধী মন্তব্য, স্বাধীনতা দিবসের মর্যাদা ক্ষুন্ন করা,কুরুচিকর হিংসাত্মক মন্তব্য করার জেরে সোমবার সকালে নদীয়ার নবদ্বীপ থানার পুলিশ মায়াপুর-বামুনপুকুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে ওই ছাত্রকে।
অভিযুক্ত ছাত্রের নাম এম,ডি মাসুদ বুলবুল। বাড়ি মায়াপুর-বামুনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারিকেলতলায়। সোমবার দুপুরে অভিযুক্ত ছাত্রকে নবদ্বীপ আদালতে তোলা হলে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানাগেছে ধৃত ওই যুবক চাপড়া বাঙালঝি কলেজের বি,এ দ্বিতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্র। দেশবিরোধী মন্তব্যের করার জেরে ওই এলাকায় মানুষ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন।

Post a Comment