করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তৃণমূল বিধায়ক সমরেশ দাস - The News Lion

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তৃণমূল বিধায়ক সমরেশ দাস



দি নিউজ লায়ন ;  করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। সোমবার ভোরে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এর আগেও করোনা প্রাণ কেড়েছে শাসকদলের আরও এক বিধায়কের। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের।

জানা গিয়েছে, করোনা আক্রান্ত বিধায়ককে প্রথমে পূর্ব মেদিনীপুরের বড়মা মাল্টিস্পেশালিটি হাসপাতালের ভর্তি করা হয়েছিল। শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে পরে বেলেঘাটা আইডিতে স্থানারিত করা হয়। কিন্তু সেখানেও তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। পরে আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ২৪ জুলাই থেকে সেই হাসপাতালেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বিধায়ক সমরেশ দাসকে।

প্রায় একমাস ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সমরেশবাবু। শেষমেশ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.