ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৫, আহত ৪
গুজরাতের আহমেদাবাদ ভাদোদারা জাতীয় সড়ক-৮ এ দুর্ঘটনার কবলে দুটি গাড়ি। রবিবার রাতে ভয়ঙ্কর ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪ জন।পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত সিভিল হাসপাতালে পাঠানো হয়।
নাদিয়াদের দমকল বিভাগের সুপারেন্টেন্ডেড জানিয়েছেন, “৫ জনের মৃত্যু হয়েছে, অন্য চারজন মারাত্মক আহত। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
সূত্র মারফৎ খবর, দুর্ঘটনার খবর পেয়েই তিনটি অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড টিম এবং খেদা পুলিশ অকুতস্থলে পৌঁছায়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ প্রত্যেকেই আহমেদাবাদের বাসিন্দা।ওভার স্পিডিং নাকি অন্য কোনও কারণ, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment