সামনে এল বেহরুটে হওয়া বিস্ফোরণের আসল তথ্য - The News Lion

সামনে এল বেহরুটে হওয়া বিস্ফোরণের আসল তথ্য




উঠে এল বেহরুটে বিস্ফোরণের আসল সত্য।  এই বিস্ফোরণের মূল কারণ হলো ওই গুদামটিতে বিপুল পরিমাণে মজুদ থাকা রাসায়নিক পদার্থ অ্যামোনিয়াম নাইট্রেট। ভিডিওতে দেখা গিয়েছিল প্রথম বিস্ফোরণের ফলে সাদা ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে। শহরে বিভিন্ন জায়গা থেকে লোকে মোবাইল ফোনের মাধ্যমে ওই বিস্ফোরণের ভিডিও তুলেছিল।  এর ঠিক পরেই লোকের চোখের সামনে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ।  তারপরই লাল রংয়ের ধোঁয়ার কুণ্ডলী কেমন যেন পাক খেতে খেতে ওঠে।  আর শেষে ওঠা ওই লাল ধোয়া থেকে বুঝতে পারা যায় অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ হয়েছে।



 অ্যামোনিয়াম নাইট্রেটের বিশেষত্ব হলো‌ এটি নিজে বিস্ফোরক পদার্থ নয় তবে বিশেষ কিছু অবস্থায় বিস্ফোরকে পরিণত হয়ে যায়, বলে জানিয়েছেন ব্রিটিশ গোয়েন্দা ফিলিপ ইনগ্রাম। এই রাসায়নিককে বরং বলা হয় ‘অক্সিডাইজার’, যা আগুনে আরো বেশি করে অক্সিজেন টেনে আনে এবং আগুন আরও বেশি করে জ্বলে ওঠে।   



এদিকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক গ্যাব্রিয়েল ডি সিলভা  জানিয়েছেন, দুম করে অ্যামোনিয়া নাইট্রেটে আগুন ধরানো‌ অথবা একটা বিস্ফোরক ঘটানো বেশ কঠিন। পাশাপাশি ডি সিলভা জানিয়েছেন, তবে তেল বা ওই জাতীয় কিছু সংস্পর্শে কোনও ভাবে অ্যামোনিয়া নাইট্রেট দূষিত হয়ে গেলে তখন সেটা বিস্ফোরণের কারণ হতে পারে। আর তারপর আগুনের সংস্পর্শে এলে এটি অত্যন্ত সক্রিয় বিস্ফোরক হিসেবে কাজ করে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.