মসজিদ থেকে চুরি যাওয়া জল তোলার মোটর উদ্ধার
দি নিউজ লায়ন ; গত মাসে শান্তিপুর পৌরসভা এলাকার 23 নম্বর ওয়ার্ডের কাজীপাড়া মসজিদ ও তার পার্শ্ববর্তী দুটি বাড়িতে চুরি হয়ে যায় জল তোলার মোটর। এরপরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকা জুড়ে।
মসজিদ পরিচালন সমিতি ও বাড়ির লোকজনের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপরে তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ বেশ কয়েকটি মোটর উদ্ধার করে।
তার মধ্যে থাকা মসজিদ ও বাড়ির একটি মোটর আজ তাদের হাতে তুলে দেওয়া হয় শান্তিপুর থানার পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই পুলিশের তৎপরতা দেখে খুশি মসজিদ কর্তৃপক্ষ ও বাড়ির লোকজন।

Post a Comment