উহানে আগামী মঙ্গলবার থেকে খুলছে সমস্ত স্কুল - The News Lion

উহানে আগামী মঙ্গলবার থেকে খুলছে সমস্ত স্কুল



চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে  গত ৩১ ডিসেম্বর প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে উহানে নতুন করে সংক্রমণ নেই অনেক দিন। সবকিছুই স্বাভাবিক রূপ ফিরে এসেছে। তাই স্কুলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। 



সূত্রের খবর অনুযায়ী,  আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শহরটির দুই হাজার ৮৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। তবে, শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার সময় মাস্ক পরতে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে উহান কর্তৃপক্ষ।



একইসঙ্গে স্কুলগুলোকেও রোগনিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রাখতে, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে ও গাদাগাদি এড়াতে বলা হয়েছে। এ ছাড়াও, স্কুলগুলোকে প্রতিদিনের অবস্থা নিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষকে রিপোর্ট দিতেও বলা হয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.