করোনার জেরে ফের বন্ধ হয়ে গেল মায়াপুর মন্দির
ফের বন্ধ হয়ে গেল ইসকন মন্দির৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৫ জুলাই মন্দির খোলা হয়েছিল৷ ইসকন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে,করোনা আবহে ৯ অগস্ট থেকে ফের মন্দির বন্ধ রাখতে হচ্ছে৷
আপাতত আগামী এক মাসের বেশি মন্দির বন্ধ থাকছে৷ লকডাউনের জেরে ১০৩ দিন বন্ধ থাকার পরে গুরুপূর্ণিমার দিনে খুলেছিল নদিয়া মায়াপুরের ইসকনের মন্দির৷ তারপর স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ঢোকা ও পুজো দেওয়া শুরু হয়েছিল৷

Post a Comment