চিকিৎসা করাতে এসে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন প্রৌঢ় - The News Lion

চিকিৎসা করাতে এসে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন প্রৌঢ়




দি নিউজ লায়ন ;  চিকিৎসা করাতে এসে প্রতারণা চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক প্রৌঢ়।  এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুর শহর এলাকায়। কার্যত এক রিক্সাওয়ালা সোনার বিস্কুট দেওয়ার নাম করে এক বৃদ্ধের কাছে থেকে ৬০০০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারণার ফাঁদ পেতে। দৌলতাবাদের ছুটিপাড়ার বাসিন্দা কামরুজ্জামান শেখ  বহরমপুরের চিকিৎসা করাতে এসেছিলেন।


মাঝরাস্তায় এক রিক্সাওয়ালার বহরমপুর বাস স্ট্যান্ড এর পরিচয় হয় কামরুজ্জামান এর। এরপরই নানা অজুহাতে একসম ওই বৃদ্ধকে  নকল সোনার একাধিক বিস্কুট দেখিয়ে কম দামে কেনা  টোপ দেয়। এমনকি রিকশাওয়ালা বলে ,সে ওই সোনার বিস্কুট গুলি রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এখন তার টাকার খুব প্রয়োজন।


তাই কম দামে সে তা বিক্রি করে দেবে বলে বৃদ্ধকে জানায়। আসল সোনা ভেবে বৃদ্ধ তড়িঘড়ি কয়েক হাজার টাকায় তা কিনতে রাজি হয়ে যান। এর পরেই ধাতব ওই বস্তুটি সোনার দোকানে তিনি নিয়ে যান। দোকান মালিক তা দেখে তাঁকে জানিয়ে দেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এটি মোটেও সোনা নয়। সোনার জলে রং করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই চক্রটি দৌলতাবাদ ও বহরমপুরে সক্রিয় হয়ে উঠেছে।


মওকা বুঝে তারা অনেককেই প্রতারণা করছে। বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে বাইরে থেকে আসা লোকজনরা তাদের টার্গেট হচ্ছেন বারবার। দৌলতাবাদের ওই বৃদ্ধ কামরুজ্জামান বলেন, বহরমপুর বাসস্ট্যান্ড থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলাম।


সে সময় হঠাৎ করে এক যুবক এই বস্তুটি নিয়ে এসে সোনার বিস্কুট বলে দাবি করে। কোনও কিছু না বুঝে লোভে পড়ে তা কেনার জন্য উৎসাহ দেখাই। এরপরে প্রতারকরা কয়েক হাজার টাকার বিনিময়ে সেটি দিয়ে দেয়। চিকিৎসার জন্য টাকা এনেছিলাম। প্রতারিত হওয়ার পর মাথায় হাত পড়ে গিয়েছে। এভাবে প্রতারিত হতে হবে, সেটা ভাবতে পারিনি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.