ভারতে করোনায় মৃত বেড়ে হলো ৫০ হাজার ৯২১ জন - The News Lion

ভারতে করোনায় মৃত বেড়ে হলো ৫০ হাজার ৯২১ জন



দি নিউজ লায়ন ;  দেশে করোনা সংক্রমণে  মৃত্যু সংখ্যা পেরিয়ে গেল ৫০ হাজার। মোট আক্রান্ত হয়েছে ২৬ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত ৫৭ হাজার ৯৮২ জন ও ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৪১ জনের। পরিসংখ্যান বলছে, দেশে মোট আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪৩ জন। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯২১ জন।

১৫ অগস্ট মোদী লালকেল্লা থেকে জানিয়েছেন, দেশেই তৈরি হচ্ছে ভ্যাক্সিন। বর্তমানে তিনটি ভ্যাক্সিন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এখন অপেক্ষা শুধু গ্রিন সিগন্যালের। রাশিয়া ভ্যাকসিন তৈরির দাবি জানালেও বিশ্বের বহু দেশ তা মানতে নারাজ। এমনকি হু-ও ভ্যাকসিনের তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়ার তৈরি ভ্যাকসিনের নাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.