আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস - The News Lion

আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস



দি নিউজ লায়ন ;  আগামী ৪৮ ঘন্টায় ফের বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস।   আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,  বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে।আগামী ১৯ আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। এটির প্রভাবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুই মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আজ সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শনিবার উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়। সমুদ্র উপকূলে হালকা-ঝড়ো হাওয়া ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সেই সতর্কতা আজ রবিবার জারি ছিল।
তবে আগামী ২৪ ঘন্টায় সোমবার উত্তরবঙ্গের উপরের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.