আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে - The News Lion

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে




দি নিউজ লায়ন ;   নিজের  স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার ঘোষণা দিলেন  জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং তার দল ডেমোক্র্যাট পার্টি এলডিপিকে বিষয়টি নিশ্চিত করেছে।


 ৬৫ বছরের এই নেতা চান তার স্বাস্থ্যের অবনতি যাতে সরকারে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার জাপানের সময় বিকাল ৫টায় এই সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি। ২০১২ সালে দায়িত্ব গ্রহণের পর গত সপ্তাহে জাপানের ইতিহাসে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েন শিনজো আবে।



এর আগেও ২০০৭ সালে স্বাস্থ্যগত সমস্যার কারণে আচমকা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। জাপানের সংবাদমাধ্যমগুলোতে চলতি মাসে প্রধানমন্ত্রীর আবের স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু খবর প্রকাশিত হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.