ভাঙড়ে তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন ; রাজ্য জুড়ে করোনা সংক্রমণ থেকে মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।চলছে সাপ্তাহিক লকডাউন।থেমে নেই রাজনীতি। থেমে নেই দলবদলও।বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই দলবদলের রমরমা আরও জোরদারভাবে শুরু হয়েছে। ভাঙড়ের একদা অশান্ত পোলেরহাট ২ এর পাওয়ার গ্রিড এলাকা থেকে জমি কমিট ছেড়ে তৃণমূল যোগদান করেছেন প্রায় তিনশো কর্মী।
রবিবার পোলেরহাট বাজারে একটি অনুষ্ঠান বাড়িতে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ শুভাশীষ চক্রবর্তীর উপস্থিতে এই দলবল হয়।জমি কমিটি ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী। তৃণমূল সুত্রের খবর, ভাঙড়ের প্রাপ্তন বিধায়ক আরাবুল ইসলাম ,ভাঙড় ২ নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অহিদুল ইসলাম সহ যুব নেতা হাকিমুল ইসলামের নেতৃত্বে পাওয়ার গ্রিড এলাকার শ্যামনগর,স্বরুপনগর,মিদ্দে পাড়া সহ মাছিভাঙ্গা গ্রাম থেকে প্রায় আড়াই থেকে তিনশো জন জমি কমিটি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
পাল্টা জমি কমিটির যুুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, করোনা পরিস্থিতিতে এখন মানুষের পাশে থাকা উচিৎ সেখানে তৃণমূলের নেতারা আমফানের টাকা লুট করে রাজনীতি করতে নেমেছে।পাল্টা আরাবুল ইসলামের মন্তব্য, ‘‘করোনা পরিস্থিতিতে মানুষের পাশে নেই জমি কমিটি, তারা আন্দোলনের নামে মানুষের টাকা লুট করেছে তাই জমি কমিটি ছেড়ে অনেকেই তৃণমূলে যোগদান করেছে।’’
এদিন শুভাশীষ চক্রবর্তী বলেন,"ভাঙড়ে আজ জমি কমিটি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। এই ভাবে জেলা জুড়ে মানুষ বিরোধী দল ছেড়ে তৃণমূলে আসবেন বলে আমাকে দলীয় নেতারা জানিয়েছেন।করোনা পরিস্থিতি একটু শান্ত হলেই জেলায় বিরোধীদের টিকিও খুঁজে পাওয়া যাবে না।"

Post a Comment