ভারী বর্ষণ চলছে উত্তর ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে
দি নিউজ লায়ন ; গত কয়েকদিন ধরে একটানা ভারী বর্ষণ চলছে উত্তর ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। অতিভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কর্নাটকের একাধিক জেলায়। বাড়ছে বহু নদীর জলস্তরও। এদিকে প্রবল বৃষ্টির জেরে রাজ্যের উপকূলবর্তী একাধিক জায়গায় ভূমি ধসও দেখা গেছে।
ইতিমধ্যেই রাজ্যের মালনাড সব একাধিক উপকূলীয় অঞ্চলের জনজীবন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ঘর বাড়ি ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে অতিভারী বর্ষণের জেরে গোটা রাজ্যের একাধিক নদীর জলস্তরই ফুলে ফেঁপে উঠছে বলে জানা যাচ্ছে। কোদাগু এবং চিককমালুর পাহাড়ি অঞ্চলগুলিতে ভূমিধসের খবর পাওয়া গেছে। বন্যা পরিস্থিতি বেলাগবি জেলার সীমান্তবর্তী অঞ্চলে।
এদিকে মহারাষ্ট্রের ঘাট অঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং সেখানকার নদী বাঁধ থেকে বাড়তি জল ছেড়ে দেওয়ার কারণে কৃষ্ণা নদী এবং এর শাখা নদীগুলির জলের স্তর বাড়তে শুরু করেছে বলে খবর। যার জেরে কর্নাটকের বেলাগবি জেলার সীমান্তবর্তী অঞ্চলে গুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে যে জেলাগুলিতে গত কয়েকদিনে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে, তার মধ্যে সবার উপরে রয়েছে আছে কোদাগু। জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুর্গ ওই জেলায় অবস্থিত। এদিকে উত্তর কন্নড় ও শিবমোগা জেলার অবস্থাও খারাপ হচ্ছে বলে জানা যাচ্ছে। এ

Post a Comment