ইসলাম ধর্মাবলম্বীদের আয়োজনে হল রামের পুজো
২৯ বছরের লড়াইয়ের অবসান ঘটিয়ে অয্যোধ্যায় রামের শিলান্যাস স্থাপন হল আজ। এই শিলান্যাসের দিন বারাসত ও মধ্যমগ্রামে ইসলাম ধর্মাবলম্বীদের আয়োজনে হল রামের পুজো৷ ওই পুজোতে অংশগ্রহন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরাও৷
বুধবার বারাসতের নপাড়ার নিবেদিতা পল্লিতে ও মধ্যমগ্রাম নতুন পল্লীতে জাঁকজমক করে অনুষ্ঠিত হল রামের পুজো৷ বারাসতে পুজোর উদ্যোক্তা ছিলেন স্থানীয় বাসিন্দা তথা উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি সংখ্যালঘু সেলের জেলা সভাপতি রাজীব আহমেদ খান৷
অন্যদিকে মধ্যমগ্রামের পুজোর শুরুতে উপস্থিত ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়৷ রামমন্দিরের ভিত পুজো শুরু হওয়ার দিন মুসলিম অধ্যুষিত মধ্যমগ্রাম নতুন পল্লীতে জাঁকজমক করে অনুষ্ঠিত হল রামের পুজো৷ হিন্দু ধর্মাবলম্বী মানুষ রামের পুজোপাঠে অংশ নিলেও মুল উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের সিংহভাগ ছিল মুসলিম ধর্মাবলম্বী মানুষ৷
অংশগ্রহণকারীদের দাবি,একতা, শান্তি ও সম্প্রীতির কথা মাথায় রেখেই রামের পুজোয় সক্রিয় অংশ নিয়েছেন৷ এর মধ্যমে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিলেন৷

Post a Comment