নিউটাউনে রাম পুজো ঘিরে উত্তেজনা
মঙ্গলবার রাতে নিউটাউনের নারায়ণপুরে রাম পুজোর আয়োজন করা হচ্ছিল৷ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা-গুলি চালায় বলে অভিযোগ৷ রামপুজোর প্রস্তুতিতে বাধা দিতেই দুষ্কৃতীদের দিয়ে বোমাগুলি চালিয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আয়োজকদের৷
তাদের আরও অভিযোগ, বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরাই হামলা চালিয়েছে৷ এমনকি স্থানীয় বাসিন্দাদেরও মারধর করা হয় বলে অভিযোগ৷ উত্তেজনার খবর পেয়ে তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায় সেখানে যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হয় রাস্তা৷
যদিও তাপস চট্টোপাধ্যায় জানান,উত্তেজনার খবর পেয়েই আমি সেখানে যাই। সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা আমাকে তাদের ক্ষোভের কথা জানান৷ তাছাড়া এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই৷ তবে ঘটনার তদন্ত করছে পুলিশ।

Post a Comment