স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
দি নিউজ লায়ন ; স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিশ। গ্রেপ্তার হয়েছে মৃতের শ্বশুর এবং শাশুড়িকেও।শুক্রবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।শ্বশুর বাড়িতে গিয়ে মারধরের ঘটনায় অপমানিত হয়ে আত্মঘাতী হয়েছিলেন সুমন কর্মকার নামে ঐ যুবক।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতরা হল মৃতার স্ত্রী টুকটুকি কর্মকার,শ্বশুর পচা মুন্ডা এবং শাশুড়ি তুলসি মুন্ডা। পুলিশ সুত্রে জানা গেছে গত বৃহস্পতিবার বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দেগঙ্গার হরেকৃষ্ণ কলোনির পেশায় শ্রমিক সুমন কর্মকার। (১৯) হরেকৃষ্ণ কলোনিতেই তার শ্বশুর বাড়ি।
মৃতার পরিবারের অভিযোগ সম্প্রতি বাড়িতে অশান্তি করে বাপের বাড়ি চলে গিয়েছিল সুমনের স্ত্রী টুকটুকি। বৃহস্পতিবার স্ত্রীকে আনতে শশুর বাড়ি গিয়েছিল সুমন। তখন স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ি মিলে তাকে মারধোর করে বলেই অভিযোগ তাদের। পরে অপমানে আত্মঘাতী হয় সুমন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করেছে।

Post a Comment