উত্তর ২৪ পরগনা জেলার কংগ্রেস গড়ে বড়োসড়ো ভাঙ্গন, দলে দলে যোগদান তৃণমূলে
দি নিউজ লায়ন ; বিরোধীদলের বিজয়ী ৪৫ জন মেম্বার সহ কয়েক'শ কর্মী তৃণমূলে যোগদান। বসিরহাট মহকুমা বাদুড়িয়া বিধানসভার পৌর কমিউনিটি হলে চারটি বিরোধী দলের কংগ্রেস বিজেপি সিপিএম নিদল থেকে কুড়ি জন রানিং মেম্বার সহ কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করলেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর কার্যকরী সভাপতি ও পুর্তের কর্মদক্ষ নারায়ন গোস্বামী, বাদুড়িয়া ব্লকে সমন্বয় ও জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ বুরহানুল মোকাদ্দিন। বাদুড়িয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু আহমেদ। উত্তর ২৪ পরগনার কংগ্রেসের গ্রামীন জেলার সভাপতি ও কংগ্রেস ও সিপিএম এর জোটের বিধায়ক আব্দুল রহিম দিলু।
এই জেলার একমাত্র বিধানসভা বাদুড়িয়া বিধানসভা কংগ্রেসের গড় হিসেবে দেখা হয়। সেখানে তৃণমূল কংগ্রেস বিশেষ করে কংগ্রেস, বিজেপি, সিপিএম, নির্দল দল থেকে নেতা-নেত্রী ৪৫ জন রানিং মেম্বার কয়েকশো কর্মী-সমর্থকদের তৃণমূলে যোগদান করলো। বরাবরই বাদুড়িয়া বিধানসভা ছিল প্রয়াত কংগ্রেস নেতা ,কাজী আবদুল গফফরের জন্মভূমি আর সেখানেই কংগ্রেসের ভাঙ্গন।
২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে। এদিন কংগ্রেসের মেম্বার অঞ্জলি মন্ডল, বিজেপি নেতা তপন মন্ডল, কংগ্রেসের আনারুল সরদার ও মাজেদা বিবিরা বলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হতে এসেছি, পাশাপাশি যেভাবে করোনা মোকাবেলা করছে রাজ্যের প্রশাসনিক প্রধান সামনে দাঁড়িয়ে লড়াই করছেন।
তার হাত শক্ত করতে এই তৃনমূলে যোগদান পাশাপাশি তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেভাবে দলনেত্রী পথ অনুসরণ করছেন তার কাজে উদ্বুদ্ধ হয়ে আমরা এই দলে যোগদান করলাম যাতে মানুষের কাজ করতে পারি।

Post a Comment